Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে যা জানালেন নীলা ইসরাফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে যা জানালেন নীলা ইসরাফিল

February 28, 2026 08:21:20 PM   বিনোদন ডেস্ক
জাহের আলভীর স্ত্রীর মৃত্যু নিয়ে যা জানালেন নীলা ইসরাফিল

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করে এবং বিস্তারিত তদন্ত শুরু করে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


এদিকে এ ঘটনায় সামাজিক মাধ্যমে শোক ও আলোচনার ঝড় ওঠে। শোবিজ অঙ্গনের অনেকেই গভীর দুঃখ প্রকাশ করেছেন। এর মধ্যেই সহশিল্পী হিসেবে জাহের আলভীকে নিয়ে কথা বলেন অভিনেত্রী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাবেক নেত্রী নীলা ইসরাফিল। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, একজন সহশিল্পী হিসেবে যতটুকু জানেন, জাহের আলভী পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল ও দায়িত্বশীল মানুষ। এমন একজন মানুষের পরিবারের ওপর এভাবে শোক নেমে আসা অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।


নীলা আরও লেখেন, দুঃখ কখনও কোনো সমাধান নয় এবং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। তিনি সবাইকে প্রয়োজনে কথা বলতে, সাহায্য নিতে ও মানসিক সহায়তা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারটির জন্য দোয়া ও শক্তি প্রার্থনা করেন।


জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন, সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


যদি কেউ মানসিক সংকটে থাকেন বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, তবে নিকটজনের সঙ্গে কথা বলা এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়।