Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মায়ের প্রাণ গেল, পাশাপাশি দাফন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মায়ের প্রাণ গেল, পাশাপাশি দাফন

April 16, 2026 12:45:16 PM   দেশেরপত্র ডেস্ক
ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মায়ের প্রাণ গেল, পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরে একই কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হলে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে মা-ছেলের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ছেলে কালু শেখ (৫৫) মারা যান। তার মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান তার মা ময়না বেগম (৭২)।

নিহতরা সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে তার মা ময়না বেগম দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি গভীর শোকে ভেঙে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তিনিও মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য সবুজ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও ছেলের এমন মৃত্যু পুরো এলাকাবাসীকে শোকাহত করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন করা হয়।

একই দিনে মা-ছেলের বিদায় গ্রামবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।