Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না: হাইকোর্টের রায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না: হাইকোর্টের রায়

May 11, 2026 11:52:23 AM   দেশেরপত্র ডেস্ক
গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানানো যাবে না: হাইকোর্টের রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে— এ তথ্য প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন আদালত।

রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়াতে ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সামাজিক ভারসাম্য নষ্ট করে এবং সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালারও লঙ্ঘন।

হাইকোর্ট আরও বলেন, শুধু গাইডলাইন তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ ঠেকাতে প্রয়োজন কার্যকর নীতিমালা, কঠোর মনিটরিং, ডিজিটাল নজরদারি এবং জবাবদিহিমূলক ব্যবস্থা।

রায়ে আদালত উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণের অভাব ছিল। ফলে অনৈতিকভাবে ভ্রূণের লিঙ্গ জানানো ও তা প্রকাশের প্রবণতা বাড়ছিল।