Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বাসার গ্রিল কেটে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে বাসার গ্রিল কেটে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

October 13, 2024 01:18:46 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বাসার গ্রিল কেটে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

 

গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সারদাগঞ্জের রফিকুল ইসলাম গেদার বাড়িতে এই ঘটনা ঘটে।

বাড়ির মালিক জানায়, ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল নিচ তলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়। ডাকাতরা গেদার রুমে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির অন্যান্য রুমে প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন রুম থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ১০ লক্ষ ৯০ হাজার টাকা সহ কাপড়চোপড় নিয়ে যায়।

ঘটনার পর কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।