Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১০ নারীসহ ১২ জন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১০ নারীসহ ১২ জন গ্রেফতার

August 16, 2025 06:50:08 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১০ নারীসহ ১২ জন গ্রেফতার

গাজীপুরের চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারীসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন সোনার বাংলা আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজিব জানান, হোটেলটি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।