Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

December 17, 2025 03:20:14 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর টোল প্লাজার সামনে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি পিকআপ পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।