Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

October 28, 2024 10:35:08 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এডভান্সড সিএনজি পাম্পের বিপরীতে চেকপোস্ট স্থাপন করে মাদকবাহী গাড়ি আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সদর দক্ষিণ মডেল থানার এসআই মোঃ সামসুদ্দোহা ও এসআই মোঃ ইমাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় মোঃ সামসুদ্দীন ওরফে বাবুল (৩২) নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বাড়ি লক্ষীপুর সদর উপজেলার সতর জুমুর সিনেমা হলের পেছনে। তিনি শফিকুল হাওলাদারের ছেলে।

পুলিশ আরও জানায়, আটক বাবুলের চালিত একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে সেখান থেকে গাঁজা জব্দের তালিকা তৈরি করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবুল একটি মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।