Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সিএনজিচালক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সিএনজিচালক আটক

June 20, 2025 07:21:55 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সিএনজিচালক আটক

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শুক্রবার (২০ জুন ২০২৫) সকালে জেলার কোতয়ালী মডেল থানার শালধর এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আলম মিয়া (৫৫)। তিনি কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

র‍্যাব-১১, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আলম মিয়াকে হাতেনাতে আটক করা হয়। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত হওয়ায় সিএনজিটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলম মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‍্যাবকে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সিএনজি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতেন এবং জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।