Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

November 15, 2025 07:12:08 PM   দেশজুড়ে ডেস্ক
কুমিল্লায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে কুমিল্লা জেলার চারটি কেন্দ্রে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর উচ্চ বিদ্যালয়, কুমিল্লা সেনানিবাসের আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ এবং মহানগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় ও হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রগুলোতে মোট ৩৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।

কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় অত্যন্ত সংগঠিত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক ও আনন্দধারা বিদ্যাপীঠের অধ্যক্ষ আফরোজা হাসনাত।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (গভঃ রেজিঃ নং ১০২৮/৯৮) কুমিল্লা পূর্ব জেলা শাখার পক্ষ থেকে পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় সকল কেন্দ্র সচিব, পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।