Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল

August 20, 2022 09:25:06 AM  
কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা এবং মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে পনশাহী বেলতলা বাজার সংলগ্ন মাঠে এ আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু ইউসুফ, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাসার নবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রীন্স মাহবুব মানিক, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ নেতা আহসান হাবিব ফরহাদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শহিদ উল্লাহ কাউছার, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, যুগ্ম-সাধারন সম্পাদক নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু সুফিয়ান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ঈশান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাউছার আলম, সাধারন সম্পাদক শাহজালাল প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ।