Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

August 22, 2022 05:21:47 AM  
কচুয়ায় জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকালে কচুয়া পৌর বাজারের প্যারাডাইজ মার্কেটে এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মাঈনউদ্দিন মাঈনুর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ সফি ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ।

সভাশেষে উপজেলা জাতিয় পার্টির নতুন অফিস ফিতা কেটে উদ্বোধন করেন, অনুষ্ঠানের অতিথিবৃন্দ।