Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / অভিনন্দন জানালেন ডিসি মাসুদকে নায়ক ওমর সানী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অভিনন্দন জানালেন ডিসি মাসুদকে নায়ক ওমর সানী

February 25, 2026 02:17:10 PM   বিনোদন ডেস্ক
অভিনন্দন জানালেন ডিসি মাসুদকে নায়ক ওমর সানী

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তিনি ডিসি মাসুদকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “অভিনন্দন ডিসি মাসুদ, একটি সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য।”

ওমর সানী পোস্টে আরও উল্লেখ করেছেন, এই ঘটনার পেছনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা রয়েছে, যার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

787887-20260225-134456931.jpg

ঘটনাটি ঘটে রাজধানীর খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনে, যেখানে এক স্কুলছাত্র অপহরণের শিকার হয়। প্রধানমন্ত্রীর ফোনকলের পর ডিসি মাসুদ আলমের নেতৃত্বে রমনা বিভাগের পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই ছেলেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্রের বাবা খন্দকার শামীম, যিনি সচিবালয়ের কর্মচারী।

ওমর সানী বর্তমানে আগের মতো অভিনয়ে নিয়মিত নয়। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘ডেডবডি’ সিনেমায়। বর্তমানে তিনি দেশের বাইরে থাকা পরিবারের সাথে যোগাযোগ রেখে দেশে ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করে থাকেন।

এই উদ্যোগ এবং সফল উদ্ধার অভিযানের জন্য ডিসি মাসুদ আলমের নেতৃত্ব ও পুলিশের তৎপরতা ব্যাপক প্রশংসিত হয়েছে।

642420142-1655097298977823-6060361363367313817-n.jpg