Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অপমানের প্রতিশোধ নিতে গাজীপুরে শিশুকে হত্যা : পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অপমানের প্রতিশোধ নিতে গাজীপুরে শিশুকে হত্যা : পুলিশ

March 13, 2023 02:17:42 AM   দেশজুড়ে ডেস্ক
অপমানের প্রতিশোধ নিতে গাজীপুরে শিশুকে হত্যা : পুলিশ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ। শনিবার দিনগত মধ্যরাতে জিএমপি পুলিশ আসামিকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন তেপাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিহত শিশু তামজিদ (০৯) গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া পাছর গ্রামের ছোবাহান সরকারের ছেলে। তামজিদ গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অবস্থিত মোকদ্দমাতুল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। গ্রেফতারকৃত আসামি সোহাগ (২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার তেপাড়িয়া এলাকার মাখনের ছেলে। আসামি তানজিম নিহত শিশুর বাবার বাসায় ভাড়া থাকত। বাসা মালিক কর্তৃক সুদের টাকা এবং বাসা ভাড়া পরিশোধে বিলম্ব করায় অপমানের প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

জিএমপি’র গাছা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি ক্রাইম সাউথ মাহবুব-উজ-জামান পিপিএম জানান, গত ১০ মার্চ (শুক্রবার) অপহরণেন ঘটনায় ভিকটিমের বাবা ছোবাহান সরকার জিএমপির গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়। পরে রবিবার সকালে গাছা থানা পুলিশ আসামিকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের খালার বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামি সোহাগ অপহরণের পর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি সোহাগ জানান, কুনিয়া পাছর থেকে অপহরণের পর সিএনজি ও বাসযোগে তানজিমকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায় এবং বাড়ির পাশের একটি নিচু জমিতে রাত্রি অবস্থান করে। পরের দিন সকালে আসামি ভিকটিম নিয়ে সিরাজগঞ্জের যায়। পরবর্তীতে সে সিরাজগঞ্জের চৌহালী থানাধীন চৌদ্দরশি এলাকার একটি জমির শস্যক্ষেতে নির্জন চরের মধ্যে নিয়ে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং মৃতদেহ বালুর গর্তে লুকিয়ে রাখে।