Posts by বিনোদন ডেস্ক:

‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি সাফল্যের চূড়ায় উঠেছে, মানুষের হৃদয় ছুঁয়েছে। প্রশংসা কুড়িয়েছেন ছবির নায়ক-নায়িকা। ![আহসান কবিরের জন্মদিনে শ্রাবণীর কণ্ঠে গান]()
পহেলা ফেব্রুয়ারি লেখক, কবি, অভিনেতা ও বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম আহসান কবিরের জন্মদিন। জন্মদিনকে সামনে রেখে ৩১ জানুয়ারি মঙ্গলবার রাত ০৯টায় গানটি উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে আহসান কবিরের গান ‘ভালোবাসার রঙটা মাখো। 
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত রোববার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। 
সব জল্পনা-কল্পনার পর অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। গত সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে। 
বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর চতুর্থ সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন বলিউড দাবাং সালমান খান ও আরবাজ খান। ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক-পরিচালক আরবাজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় বিনোদন মাধ্যম পিংকভিলার সাথে একটি সাক্ষাৎকারে আরবাজ বলেছেন, তার আগামী সিনেমার তালিকায় ‘দাবাং ৪’ রয়েছে। 
সংগীতকে ভীষণ ভালোবাসেন মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। হাজারও ব্যস্ততার মাঝে নিয়মিত সংগীতচর্চাও করেন তিনি। গত কয়েক বছর ধরে ঈদে টেলিভিশন চ্যানেলে একক সংগীত অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সংগীত পরিবেশনার কারণে আলোচনা-সমালোচনায় থাকেন ড. মাহফুজুর রহমান। 
২০২০ সালে মুক্তির পর তেলেগু অ্যাকশন-থ্রিলার ছবি ‘হিট: দ্য ফার্স্ট কেস’ ব্যাপক জনপ্রিয় হয়। ছবিটি মুক্তির কিছুদিন পর কোভিডের কারণে শুরু হয় ভারতজুড়ে লকডাউন। তখন ওটিটি মুক্তির পর রীতিমতো ঝড় তোলে শৈলেশ কোলানু পরিচালিত ছবিটি। চলতি বছর মুক্তি পায় ছবিটির হিন্দি রিমেক। ‘হিট: দ্য ফার্স্ট কেস’-এর দ্বিতীয় কিস্তি ‘হিট: দ্য সেকেন্ড কেস’-এর টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির পর শুরু হয়েছে ছবিটি নিয়ে আলোচনা। 
গত রবিবার ভারতের সময় সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে স্ত্রী আলিয়াকে নিয়ে ঢুকতে দেখা গেছে রণবীর কাপুরকে। ভক্তদের অনুমান, অভিনেত্রী সন্তানের জন্ম দিতে পারেন আজই। 
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একজন সফল ক্রিকেটার। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা তার ক্যারিয়ারে সফল। দুজনেই কাজের কারণে ব্যস্ত সময় পার করেন। তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। কাজ ও ব্যক্তিগত বিভিন্ন কারণে নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনাম হন এ দম্পতি।