Date: May 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করে সাধু বাবা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করে সাধু বাবা!

May 18, 2026 10:05:45 PM   অনলাইন ডেস্ক
স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করে সাধু বাবা!

রাজশাহীর বেলপুকুর এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ‘সাধু বাবা’ পরিচয়ে পরিচিত এক ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফকির বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার (১৮ মে) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন চক ধাঁধাস এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত হামিদ ফকির (৬৭) স্থানীয়ভাবে ‘সাধু বাবা’ নামে পরিচিত ছিলেন। তিনি বাড়ির পাশের একটি বাগানের ভেতরে আস্তানা গড়ে দীর্ঘদিন ধরে সাধু পরিচয়ে অবস্থান করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী নতুন জামিরা এলাকার বাসিন্দা। তার স্বামী রুবেল হামিদ ফকিরের ভক্ত হওয়ায় স্বামী-স্ত্রী নিয়মিত ওই আস্তানায় যাতায়াত করতেন।

অভিযোগ অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে স্বামীর সহযোগিতায় কৌশলে ওই নারীকে ধর্ষণ করেন হামিদ ফকির। তবে ভুক্তভোগী নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে পারেননি।

পুলিশ জানায়, প্রথমে থানায় অভিযোগ না দিয়ে ভুক্তভোগী নারী গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং সংবাদ সম্মেলন করেন। পরে বিষয়টি পুলিশের নজরে এলে বেলপুকুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

স্থানীয়দের দাবি, হামিদ ফকির দেশের বিভিন্ন লালন আখড়া ও সাধু-সংঘের সঙ্গে যোগাযোগ রাখতেন। এলাকায় তার অনুসারীও ছিল।

বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, “ভুক্তভোগীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হামিদ ফকির পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”