Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল আটক, চোরাকারবারিরা পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

সুনামগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল আটক, চোরাকারবারিরা পলাতক

June 22, 2025 06:34:56 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল আটক, চোরাকারবারিরা পলাতক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা জানান, অভিযানে ৯,৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ফুসকা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা।

অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান এবং সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবির একটি বিশেষ দল উপস্থিত ছিল।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া বলেন, "লাউড়েরগড় সীমান্ত এলাকায় চোরাচালানের খবরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"