Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সিজারের ৩ দিন পরই এসএসসি পরীক্ষায় বসেছেন হাওয়া! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিজারের ৩ দিন পরই এসএসসি পরীক্ষায় বসেছেন হাওয়া!

April 21, 2026 08:01:42 PM   অনলাইন ডেস্ক
সিজারের ৩ দিন পরই এসএসসি পরীক্ষায় বসেছেন হাওয়া!
 

সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মের মাত্র তিন দিন পরই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন হাওয়া আক্তার। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ে পরীক্ষায় অংশ নেন।

হাওয়া আক্তার কুড়িগ্রাম সদর উপজেলা-র ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে। গত ১৮ এপ্রিল তার সিজারিয়ান অপারেশন হয়। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও তিনি পরীক্ষা থেকে বিরত থাকেননি।

পরীক্ষার সময় নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করেন, যাতে প্রয়োজনে মা শিশুর কাছে যেতে পারেন।

কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে ১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অপারেশনের মাত্র তিন দিন পরও এক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।

হাওয়া আক্তারের এই দৃঢ়তা ও মানসিক শক্তি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।