Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / শিকলে বাঁধা অবস্থায় মাদরাসার দুই শিশুকে উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিকলে বাঁধা অবস্থায় মাদরাসার দুই শিশুকে উদ্ধার!

April 22, 2026 12:24:01 PM   অনলাইন ডেস্ক
শিকলে বাঁধা অবস্থায় মাদরাসার দুই শিশুকে উদ্ধার!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিকলে বাঁধা অবস্থায় মাদরাসাপড়ুয়া দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদের সামনের বাজার এলাকা থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুদের পরিবারে ফিরিয়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো— হবিগঞ্জ সদর উপজেলার মারুফ ইসলাম সবুজ (৯) ও বানিয়াচং উপজেলার সায়েম মিয়া (৮)। তারা সম্পর্কে আত্মীয় এবং একই মাদরাসায় পড়াশোনা করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিশুদের মা-বাবাকে থানায় এনে সতর্ক করা হয়েছে এবং বিষয়টি সমাধান করা হয়েছে।

পরিবারের দাবি, শিশুরা প্রায়ই মাদরাসা থেকে পালিয়ে যেত। ইতোমধ্যে একাধিকবার তারা বাড়ি ও অন্যত্র চলে যায়। সর্বশেষ পালানোর পর তাদের শিকলে বেঁধে মাদরাসায় রাখা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে সুযোগ পেয়ে তারা শিকল কেটে বাজারে চলে এলে স্থানীয়দের নজরে পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে গালিব চৌধুরী জানান, শিকল বাঁধা অবস্থায় শিশুদের উপজেলা পরিষদের সামনে পাওয়া গেলে তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।