Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে ভারত, যোগাযোগ অব্যাহত: ভারতীয় সেনাপ্রধান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে ভারত, যোগাযোগ অব্যাহত: ভারতীয় সেনাপ্রধান

January 13, 2026 07:35:09 PM   আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে ভারত, যোগাযোগ অব্যাহত: ভারতীয় সেনাপ্রধান

ভারত বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যোগাযোগ অব্যাহত। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা মূল্যায়ন করা হবে।

জেনারেল দ্বিবেদী আরও জানান, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীসহ সকল সামরিক চ্যানেলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ পুরোপুরি খোলা রয়েছে। তিনি নিজেও নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি ভারতের নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধানও সমকক্ষদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি ভারত একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল, যা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে।

তিনি স্পষ্ট করেন, এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হওয়া। একইসঙ্গে জানান, সক্ষমতা বৃদ্ধি ও সামরিক প্রস্তুতি সব দেশের জন্যই একটি চলমান প্রক্রিয়া, এবং বাংলাদেশের পরিস্থিতি ভারতের কাছে বিশেষভাবে ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।