Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন চমক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

April 20, 2026 04:02:31 PM   বিনোদন ডেস্ক
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেলেও নিজের রাজনৈতিক পথচলা থামছে না—এমনই বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।  মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে চমক বলেন, কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে তিনি নতুন হলেও এই পথচলার শুরুতেই দলের কাছ থেকে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছেন, তা তার জন্য অনেক বড় প্রাপ্তি।

চমক জানান, তার মূল লক্ষ্য মানুষের সেবা করা। তিনি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চান এবং দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন। রাজনীতির এই নতুন যাত্রায় সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন তিনি।

মনোনয়ন না পাওয়ার পরও তার বক্তব্যে হতাশার চেয়ে আত্মবিশ্বাসই বেশি স্পষ্ট হয়েছে। বরং এটি তার জন্য একটি নতুন শুরুর বার্তা হিসেবেই তুলে ধরেন তিনি।

এর কিছু সময় পর ‘নতুন যুগের সূচনা, নতুন যাত্রা’ শিরোনামে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান আরও পরিষ্কার করেন চমক। সেখানে তিনি ভবিষ্যতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।

রাজনীতির ময়দানে নতুন হলেও ইতোমধ্যে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী, যা তার সমর্থকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।