Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুরে মসজিদে মাদরাসাছাত্রকে ডেকে নিয়ে বলাৎকারচেষ্টা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুরে মসজিদে মাদরাসাছাত্রকে ডেকে নিয়ে বলাৎকারচেষ্টা!

May 14, 2026 03:25:28 PM   অনলাইন ডেস্ক
ফরিদপুরে মসজিদে মাদরাসাছাত্রকে ডেকে নিয়ে বলাৎকারচেষ্টা!

ফরিদপুরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগে আলী হোসেন (৫৯) নামের এক ইমামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর নগরকান্দা উপজেলার একটি মসজিদে ডেকে নিয়ে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন আলী হোসেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।