Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / ৩ স্কুল ঘুরে একজনও শিক্ষক পেলেন না এমপি! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৩ স্কুল ঘুরে একজনও শিক্ষক পেলেন না এমপি!

May 14, 2026 02:23:23 PM   অনলাইন ডেস্ক
৩ স্কুল ঘুরে একজনও শিক্ষক পেলেন না এমপি!

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষককেই উপস্থিত পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। তবে তিনটি বিদ্যালয়েই গিয়ে কোনো শিক্ষককে উপস্থিত পাননি সংসদ সদস্য।

পরিদর্শনের সময় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শিক্ষক অনুপস্থিত থাকায় পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ ছিল বলে জানা গেছে।

বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।