Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / পথচারীকে মারধরের অভিযোগে মনিকা কবিরকে গ্রেপ্তারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পথচারীকে মারধরের অভিযোগে মনিকা কবিরকে গ্রেপ্তারের দাবি

March 11, 2026 02:11:43 PM   বিনোদন ডেস্ক
পথচারীকে মারধরের অভিযোগে মনিকা কবিরকে গ্রেপ্তারের দাবি

রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও বিরোধিতা দেখা দিয়েছে, অনেকেই তার গ্রেপ্তার দাবি জানিয়েছেন।

ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দিয়ে যেতে গিয়ে তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মনিকা পথচারীকে মারধর শুরু করেন। পরবর্তীতে ভিডিওতে দেখা যায়, মারধরের পর তিনি হাসিমুখে উড়ন্ত চুমু দিচ্ছেন। ঘটনার পরপরই মনিকা নিজেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা মনিকার এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণকে নিন্দা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অনেকেই দাবি করছেন, মনিকা নিছক ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটি আপলোড করেছেন, তাই তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।

ঘটনার বিষয়ে মনিকা গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তি তার খুব কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়েছেন। এছাড়া পথচারী তার গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছেন এবং মনিকাকে নিয়ে বাজে মন্তব্যও করেছেন। মনিকা আরও জানিয়েছেন, পুরো ঘটনার ভিডিও তার মা ধারণ করেছিলেন।

এ ঘটনায় এখন সামাজিক ও আইনগত চাপ বেড়ে গেছে। নেটিজেনরা বিভিন্ন প্ল্যাটফর্মে মনিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং সমাজে চলমান আচরণগত ও নৈতিক প্রশ্নও তুলেছে।