Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে অতিরিক্ত সচিব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে অতিরিক্ত সচিব

August 03, 2025 06:27:12 PM   অনলাইন ডেস্ক
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে অতিরিক্ত সচিব

জুবায়ের আহমেদ: পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট ২০২৫) সকালে ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব সামসুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সামসুর রহমান খান কারিগরি শিক্ষার প্রসারে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ দীন ইসলাম খান। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ হুমায়ুন কবীর মুন্সী।

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।