


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পোস্টে লেখা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।” এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।
এদিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পৃথক এক পোস্টে শরিফ ওসমান হাদির ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তার জীবন, ভূমিকা এবং মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিস্তারিত আসছে…