Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

নালিতাবাড়ীতে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

August 25, 2025 08:12:28 PM   অনলাইন ডেস্ক
নালিতাবাড়ীতে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ইসলামুল হকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে ইউনিয়ন ভূমি অফিসের সামনে তিনআনী টেংরাখালী মোড়ে এলাকার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাসুদ পারভেজ, মিলন মিয়া, হারুন অর রশিদ, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ ভুক্তভোগী স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ ভেবেছিল প্রশাসন ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে। কিন্তু এখনো বিভিন্ন স্তরের অসাধু কর্মকর্তা ও তাদের দোসররা ঘুষ-দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। এরই একটি উদাহরণ ইসলামুল হক, যিনি ভূমি অফিসে সরাসরি কিংবা তার মনোনীত দালাল এরশাদ ও লিটন আমীনের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ আদায় করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।