Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

December 09, 2025 06:33:29 PM   অনলাইন ডেস্ক
নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ সভাটি সঞ্চালনা করেন।

নবাগত ইউএনও অমিত দত্ত সাংবাদিকতাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দায়িত্বশীল ও ইতিবাচক লেখনী যেমন সমাজের প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে, তেমনি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য প্রাপ্তিতে সহজলভ্যতা ও সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তারা গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. আতিকুল ইসলাম লিটু, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মো. মুহিদুল ইসলাম, দেবাশিষ মণ্ডল আশিষ, রুহুল আমীন, হাবিবুল্লাহ, আজিজুল ইসলাম, গোলাম আযম আসলাম, মাসুদুল আলম অপু, তপু রায়হান, তরিকুল ইসলাম, মাহমুদুল হক মিলন প্রমুখ।