


অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে রোমান্টিকভাবে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে দেশে ফিরতেই বলিউডে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে তাকে দেখা যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি ফের মা হতে চলেছেন তিনি?
সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে ঢিলেঢালা সাদা পোশাকে হাসপাতালের সামনে দেখা যায় আলিয়াকে। সেই ভিডিও ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, মেয়ে রাহার জন্য নতুন সঙ্গী আসতে পারে খুব শিগগিরই।
এই আলোচনায় টানা হয়েছে রণবীর কাপুরের নামও। আবার একই সময়ে দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবরের সঙ্গে মিল খুঁজে তুলনা করছেন ভক্তদের একাংশ।
তবে এসব গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাকে দেখা যাবে রণবীরের পাশাপাশি ভিকি কৌশল-এর সঙ্গে। এছাড়া আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আলফা’।