Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ডিবি পুলিশের দুই দিনের অভিযানে অস্ত্র-মাদক ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

গাজীপুরে ডিবি পুলিশের দুই দিনের অভিযানে অস্ত্র-মাদক ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১৪

January 16, 2026 09:41:36 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে ডিবি পুলিশের দুই দিনের অভিযানে অস্ত্র-মাদক ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১৪

গাজীপুর  সংবাদদাতা:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত দুই দিনে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। বুধ ও বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদক, ছিনতাইকৃত ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্য, ছিনতাইকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে।

জিএমপি জানায়, বুধবার ডিবি পুলিশের একটি দল কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তারা হলেন- হাবিবুর রহমান, হযরত ও ওমর মৃধা। এ সময় তাদের হেফাজত থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ইজিবাইক ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায় ডিবি। অভিযানে ছিনতাই হওয়া চারটি ইজিবাইক উদ্ধার করা হয় এবং দেশীয় অস্ত্রসহ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শওকত আলী, মঞ্জু মিয়া, শাহজাহান, বজলুর রহমান, কুদ্দুস আলী, আব্দুর রব আকাশ, বদু মিয়া ও আব্দুল হালিম।

একই দিন মহানগরীর শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে সম্রাট নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৪৩ হাজার টাকা ও তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

এছাড়া টঙ্গী পূর্ব থানার মড়কুন এলাকায় অপর এক অভিযানে দেশীয় তৈরি একটি শর্টগানসহ মো. রাব্বি সরকার ও আনছারুল হক আসান ভূইয়া নামের দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জিএমপি ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।