Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন দিনে বিএনপির ৫ নেতা বহিষ্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

গাজীপুরে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন দিনে বিএনপির ৫ নেতা বহিষ্কার

July 09, 2025 12:41:09 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন দিনে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি:
চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পাঁচ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ৬ ও ৮ জুলাই কেন্দ্রীয় কমিটি থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর স্বেচ্ছাসেবক দলের হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী এবং বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।

গত ৬ ও ৮ জুলাই বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।