Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

March 09, 2025 07:42:16 PM   উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার উলিপুর-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্লাবন (১৮) ও সৌরভ (১৯)। তারা দুজনই পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের বাসিন্দা। সৌরভের বাবা বক্কর আলী এবং প্লাবনের বাবা বকিয়ন আলী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সৌরভ ও প্লাবন মোটরসাইকেলে চিলমারী থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যান। গুরুতর আহত প্লাবনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান। তবে ট্রাকটি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।