Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু!

May 11, 2026 01:02:33 PM   অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু!

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের খোলা মাঠে বোরোধান শুকানোর কাজ করছিলেন মতিউর রহমান। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রপাত। একপর্যায়ে বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সোমবার (১১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি।

তিনি বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।