Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় পুলিশের অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় পুলিশের অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

May 05, 2026 06:42:49 PM   অনলাইন ডেস্ক
কাউনিয়ায় পুলিশের অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চালানো এসব অভিযানে ৬ কেজি গাঁজা এবং ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশাটি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রী শশীকান্ত রায় এবং বাবু রবিন চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। মাদক পরিবহনের দায়ে অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।

অন্য একটি অভিযানে কুর্শা ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে মো. হাফিজুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরণ এর অভিযান নিয়মিত চলবে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।