Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ব্রিটিশ সরকারকে ‘ফ্যা'সি'স্ট’ আখ্যা করলেন ইলন মাস্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্রিটিশ সরকারকে ‘ফ্যা'সি'স্ট’ আখ্যা করলেন ইলন মাস্ক

January 11, 2026 04:14:09 PM   আন্তর্জাতিক ডেস্ক
ব্রিটিশ সরকারকে ‘ফ্যা'সি'স্ট’ আখ্যা করলেন ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সম্প্রতি অনলাইনে মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার (১০ জানুয়ারি) নিজের এক্স অ্যাকাউন্টে মাস্ক লেখেন, যুক্তরাজ্য সরকার এত ফ্যাসিস্ট কেন?

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। এক্সের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক এআইয়ের তৈরি কিছু ছবি নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রোক এআইয়ের বিরুদ্ধে ব্যক্তির সম্মতি ছাড়াই নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরির অভিযোগ উঠেছে। এসব ছবির মধ্যে শিশুদের ছবিও রয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় যুক্তরাজ্যের বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে নিষিদ্ধ করার মতো পদক্ষেপও নিতে পারে ব্রিটিশ সরকার—এমন আলোচনাও চলছে।

অনলাইন নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ঘিরে যুক্তরাজ্যে চলমান বিতর্কের প্রেক্ষাপটে ইলন মাস্কের এই মন্তব্য নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিষয়ে একটি জরুরি মূল্যায়ন শুরু করেছে। এ উদ্যোগে সমর্থন জানিয়েছেন দেশটির প্রযুক্তিমন্ত্রী। তিনি বলেন, ‘নারী ও শিশুদের যৌনভাবে বিকৃত বা হয়রানিমূলক ছবি ব্যবহার করা ঘৃণ্য ও জঘন্য।’