


পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন ‘তিনবিঘা করিডোর’ গেইটে সাংবাদিক দোহাকে বিজিবি এবং বিজিবি সোর্সম্যান কর্তৃক লাঞ্ছিত, হত্যাচেষ্টা ও বিজিবি কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায়, পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে পাটগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাফিউল ইসলাম প্রধান, পাটগ্রাম ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরান হাবিব, সাংবাদিক হাসিবুল ইসলাম হাসিব, পাটগ্রাম মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাংবাদিক আব্দুল মান্নান, এসআই সবুজ, মোমিন খান, আরিফুল হক আরিফ, এবি সিদ্দিক প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ দহগ্রামে সাংবাদিক দোহাকে বিজিবি সোর্সম্যান নামে পরিচিত বাঘা ময়নুল, সোর্সম্যান সুজন ও গরু ব্যবসায়ী সাহেব আলীসহ তাদের সিন্ডিকেট কর্তৃক হত্যাচেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহবান জানান। সেই সাথে বিজিবি কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিত ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য এসময় সাংবাদিক নেতৃবৃন্দ আগামীতে সাংবাদিকের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।