Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

May 18, 2026 07:39:51 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেছেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেন। অন্যদিকে, নির্দোষ প্রমাণিত হওয়ায় কামারগাঁও গ্রামের আব্দুস সুবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ২০২১ সালের ১১ আগস্ট সন্ধ্যায় নিজের বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিরা তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে মতিন ও দিলদার হোসেন তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। এরপর তাকে কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিল্লাল ও তার সহযোগীরা তাকে আবারও ধর্ষণ করেন।

এই ঘটনায় ওই তরুণীর বড় ভাই বাদী হয়ে ছাতক থানায় মামলা করেছিলেন। পুলিশ তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। আদালতের প্রসিকিউটর মো. শামসুর রহমান তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বর্বরোচিত অপরাধের ধরণ এবং আদালতের রায় নিয়ে এলাকায় বেশ আলোচনা হয়েছে।