Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাইমুড়ীতে বিজয় দিবসের অনুষ্ঠানে চাষীর হাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বাজিমাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সোনাইমুড়ীতে বিজয় দিবসের অনুষ্ঠানে চাষীর হাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বাজিমাত

December 16, 2025 07:01:07 PM   জেলা প্রতিনিধি
সোনাইমুড়ীতে বিজয় দিবসের অনুষ্ঠানে চাষীর হাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বাজিমাত

নোয়াখালীর সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায়  উদযাপিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বরাবরের মত এবারেও অনুষ্ঠানে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শনে প্রথম স্থান অধিকার করে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সোনাইমুড়ী কলেজ মাঠে এই আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা, কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসার ও ফায়ারসার্ভিসের সদস্যরা কুচকাওয়াজের অংশ গ্রহণ করেন।

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ,  জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।

পরে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক সুভাষ পালের নেতৃত্ব সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। যার মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, নারীর অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শনে প্রথম স্থান অধিকার করে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন ও শৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে তারা মাধ্যমিক স্কুল/মাদ্রাসা বিভাগে এই পুরস্কার লাভ করে। কলেজ বিভাগে ডিসপ্লে প্রদর্শনে প্রথম পুরস্কার অর্জন করে সোনাইমুড়ী কলেজের শিক্ষার্থীরা। এছাড়া প্রাথমিক স্কুল পর্যায়ে কুচকাওয়াজে অংশগ্রহণ করা কোমলমতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।