


শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন জপসা ইউনিয়নের রাজিব শেখ (৩৬) নামে এক জেলে নিহত হয়েছেন ।
বুধবার (২৯এপ্রিল) দুপুর আনুমানিক ১ টা ১৫ মিনিটের দিকে তিনি নিহত হন ।
নিহত রাজিব শেখ নড়িয়ার জপসা ইউনিয়নের মাইজপাড়া নদিরপাড় এলাকার হারুন শেখের ছেলে ।
স্থানীয়শুত্রে জানা যায় , নিহত রাজিব শেখ একজন জেলে । তিনি প্রতিদিনের মতো আজকেও মাছ ধরতে নদীতে গেলে । আবহাওয়া খারাপ হওয়ায় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায় ।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন , বজ্রপাতে নড়িয়ার জপসা এলাকার কৃতিনাশা নদীতে মাছ ধরাকালে এক জেলের মৃত্যু হয়েছে খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দাঁয়ের করা হবে ।