Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা!

May 06, 2026 07:44:59 PM   অনলাইন ডেস্ক
শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা!

কুমিল্লা নগরীতে জান্নাতুন নাঈম ফারিহা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি ভবনের ২/এ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৬ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফারিহা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কান্দাল গ্রামের স্কুলশিক্ষক হানিফ মিয়ার মেয়ে এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে রাত ১০টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। বিয়ের পর স্বামী বিদেশে গেলেও পরে দেশে ফিরে আসেন। এরপর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। নিহতের পরিবারের অভিযোগ, ফারিহাকে নিয়মিত নির্যাতন করা হতো এবং পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ফারিহার বাবা হানিফ মিয়া দাবি করেন, তার মেয়েকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।