Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রাতে গাছের মগডালে যুবক, আজান দিলে নেমে আসে নিচে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাতে গাছের মগডালে যুবক, আজান দিলে নেমে আসে নিচে

May 13, 2026 12:51:16 PM   অনলাইন ডেস্ক
রাতে গাছের মগডালে যুবক, আজান দিলে নেমে আসে নিচে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গাছের মগডালে এক যুবকের উঠে বসে থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতের এ ঘটনা মঙ্গলবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, সোমবার সকালে ওই যুবককে গাছটির কিছু অংশ কাটতে দেখা যায়। তবে রাত গভীর হলে হঠাৎ তিনি গাছের একেবারে চূড়ায় উঠে বসে থাকেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে স্থানীয়রা তাকে নিচে নামার জন্য ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এতে উপস্থিত মানুষের মধ্যে উৎকণ্ঠা ও কৌতূহল বাড়তে থাকে।

এলাকাবাসীর দাবি, পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি আজান দেওয়া শুরু করলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। একপর্যায়ে যুবকটি ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসেন।

ঘটনার পর এলাকায় নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে মানসিক ভারসাম্যহীনতার ঘটনা বলে মনে করছেন, আবার কেউ রহস্যজনক আচরণ হিসেবে দেখছেন। তবে যুবকটির পরিচয়, মানসিক অবস্থা কিংবা কেন তিনি গাছে উঠেছিলেন— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।