Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি, মাতৃত্বের ভালোবাসায় ভরল সোশ্যাল মিডিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি, মাতৃত্বের ভালোবাসায় ভরল সোশ্যাল মিডিয়া

May 05, 2026 11:24:01 AM   বিনোদন ডেস্ক
মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি, মাতৃত্বের ভালোবাসায় ভরল সোশ্যাল মিডিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের ঘিরেই এখন তার জীবন আবর্তিত হচ্ছে। মেয়ের জন্মদিনে দেওয়া বিশেষ পোস্ট ও ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও প্রশংসার ঢেউ।

বর্তমানে পরীমণি তার দুই সন্তান-ছেলে পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই সময় কাটাচ্ছেন। একাই সন্তানদের দায়িত্ব সামলাচ্ছেন এই নায়িকা। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করে থাকেন, যা ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

image

এবার কন্যা প্রিয়মের জন্মদিনে পরীমণি একগুচ্ছ ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন দিয়েছেন। সেখানে তিনি মেয়েকে উদ্দেশ করে ভালোবাসায় ভরপুর শব্দে লেখেন-আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি, আমার বাচ্চা… আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল। তার এই বার্তা মুহূর্তেই ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।

image

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো জন্মদিনের ব্যাকড্রপের সামনে কন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে থিম কেকসহ সাজানো টেবিল পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও রঙিন করে তুলেছে। ছবিগুলোতে মা-মেয়ের ভালোবাসার মুহূর্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি পরীমণির মাতৃত্ব, ভালোবাসা ও সন্তানের প্রতি তার নিবেদনকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।