


স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে চলমান ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’-এর কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ। মঙ্গলবার সকালে তিনি নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে চলমান এই ক্যাম্পেইনের ১৪তম দিনের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পেইনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের টিকা গ্রহণে উৎসাহিত করেন। তিনি এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন পর্যায়ে টিকাদানের হারে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যেখানে টিকা গ্রহণের হার ৯৭.১১ শতাংশ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. আরিফুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।