Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / ভোজ্যতেলের দাম আবারও বাড়ল, লিটার কত? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোজ্যতেলের দাম আবারও বাড়ল, লিটার কত?

April 29, 2026 05:47:26 PM   অনলাইন ডেস্ক
ভোজ্যতেলের দাম আবারও বাড়ল, লিটার কত?

দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে, যা এখন থেকে নতুন দরে বিক্রি হবে।


দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৯৯ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৯ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নতুন এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তিনি জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণেই এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সরকার সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপের বিষয়টি বিবেচনায় রেখেছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার ইতিবাচক প্রভাব দেশের বাজারেও পড়বে। পাশাপাশি ভোজ্যতেলের বাজারে অনিয়ম ঠেকাতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, নতুন দাম কার্যকরের আগে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছিল লিটারপ্রতি ১৯৫ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৭৫ টাকায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উভয় ক্ষেত্রেই লিটারপ্রতি ৪ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।