Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

April 27, 2026 08:17:37 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বন্দর এলাকায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বেলা ১১টায় প্রথম অধিবেশনের সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রধান রাজু। পরে বিকেল ৪টায় দ্বিতীয় অধিবেশনে প্রায় ১০০ জন ব্যবসায়ীর উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ রফিকুল ইসলাম প্রধান।

নতুন কমিটিতে মো. মোস্তফা সালাউজ্জামান ওপেল সভাপতি এবং মো. আনিছুর রহমান প্রধান রাজু আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া দুই সংগঠনের অন্যান্য সদস্য এবং কর্মচারীরাও সেখানে অংশ নেন।

নবনির্বাচিত সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল তার বক্তব্যে বলেন, বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করতে তারা কাজ করে যাবেন। ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তিনি এসোসিয়েশনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

নবগঠিত এই কমিটির মাধ্যমে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।