Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিপুল হাঙরের পাখা ও সি হর্স জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিপুল হাঙরের পাখা ও সি হর্স জব্দ

March 31, 2026 06:46:21 PM   দেশেরপত্র ডেস্ক
বিপুল হাঙরের পাখা ও সি হর্স জব্দ

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাঙরের পাখা (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সি হর্স (ড্রাইড সি হর্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) র আওতাধীন শংকুচাইল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৩ কেজি হাঙরের পাখা এবং ৫ কেজি সি হর্স জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দ করা পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।