Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

May 07, 2026 05:38:11 PM   অনলাইন ডেস্ক
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংসদ সদস্য বলেন, গ্যাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সব ধরণের সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। জনগণের দুর্ভোগ লাঘবে তাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক এলাকায় গ্যাসের সংযোগ থাকার পরেও রান্নার সময় গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। এই সমস্যার দ্রুত সমাধান করে রান্নার সময় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়া তিনি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এবং সব ধরণের অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মনিরুল হক চৌধুরী আরও জানান, যেসব এলাকায় এখনো গ্যাসের সংযোগ নেই অথচ তারা সংযোগ পাওয়ার যোগ্য, সেসব এলাকায় প্রয়োজন সাপেক্ষে নতুন সংযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সভায় বাখরাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সংসদ সদস্যের তোলা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। গ্যাস সরবরাহে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং গ্রাহক সেবার মান বাড়াতে তারা কাজ করবেন বলে সভায় জানানো হয়।