Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / প্রতি কিলোতে ১১ পয়সা বাড়ানো হলো বাস ভাড়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রতি কিলোতে ১১ পয়সা বাড়ানো হলো বাস ভাড়া

April 23, 2026 04:14:04 PM   অনলাইন ডেস্ক
প্রতি কিলোতে ১১ পয়সা বাড়ানো হলো বাস ভাড়া

দূরপাল্লা ও আন্তঃজেলা বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

মন্ত্রী জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করা হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।