Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালীতে পূজামণ্ডপে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পটুয়াখালীতে পূজামণ্ডপে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ

October 03, 2025 05:26:16 PM   অনলাইন ডেস্ক
পটুয়াখালীতে পূজামণ্ডপে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ

পটুয়াখালী শহরে শারদীয় দুর্গাপূজা চলাকালে শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সুনান বিন মাহাবুব। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মাহাবুব পটুয়াখালীর একটি স্থানীয় পত্রিকায় কর্মরত।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাংবাদিক মাহাবুব যখন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন, তখন আকস্মিকভাবে একদল লোক তাঁর ওপর চড়াও হয়। তারা তাঁর মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে।

ভুক্তভোগী সাংবাদিক সুনান বিন মাহাবুব তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "আমি সেখানে আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম। পূজার আয়োজন নিয়ে তথ্য সংগ্রহের সময় হঠাৎ করে কয়েকজন আমার ওপর হামলা চালায়, ফোন কেড়ে নেয় এবং আমাকে হেনস্তা করে।" তিনি আরও জানান যে, ঘটনাটি তাৎক্ষণিকভাবে পূজা উদযাপন কমিটির একাধিক সদস্যকে অবহিত করা হলেও তারা বিষয়টি এড়িয়ে যান।

এই ন্যক্কারজনক ঘটনায় পটুয়াখালীর সিনিয়র সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা মন্তব্য করেন, "পূজার মতো একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সংবাদকর্মীর ওপর এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক।" তাঁরা অবিলম্বে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

এদিকে পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে গণমাধ্যমকর্মীরা তাদের স্বাভাবিক দায়িত্ব পালনে নিরুৎসাহিত হবেন বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করেছে।