


নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে পিরোজপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেনের পক্ষে নেছারাবাদ উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী থেকে র্যালিটি শুরু হয়ে ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষ পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর আল ইকবাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি গণমানুষের অধিকার ও স্বাধীনতার জন্য প্রতিষ্ঠিত দল। এ দলই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। পিরোজপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে তাঁকেই আমরা আমাদের প্রার্থী হিসেবে দেখতে চাই।”