Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ সদস্য অবরুদ্ধ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ সদস্য অবরুদ্ধ!

March 31, 2026 09:10:44 PM   অনলাইন ডেস্ক
ঘুষের টাকা ফেরত দিতে গিয়ে পুলিশ সদস্য অবরুদ্ধ!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত এএসআই জহিরুল ইসলাম বর্তমানে ফতুল্লা মডেল থানায় কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত থাকাকালে ইসহাক মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে নগদ ১ লাখ টাকা এবং ৩২ হাজার টাকার একটি মোবাইল ফোন আদায় করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হলে অভিযুক্ত কর্মকর্তা ধাপে ধাপে টাকা ফেরত দিতে শুরু করেন। ইতোমধ্যে তিনি দুই দফায় প্রায় ৯০ হাজার টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে সোমবার (৩০ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি বাজারে এসে ভুক্তভোগীকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে থানার হস্তক্ষেপে তিনি সেখান থেকে বেরিয়ে যান।

ভুক্তভোগীর ছেলে সাইফুল ইসলাম জানান, “আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পর আবার ম্যানেজ করার চেষ্টা করেন। বাকি টাকা ফেরত দেওয়ার পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। আমরা তা প্রত্যাখ্যান করলে তিনি হুমকি দেন।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিক বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে স্থানীয়দের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার ঝামেলার বিষয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম এ ঘটনার তদন্ত করছেন বলে জানা গেছে।